• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আমাকে যারা ভালোবাসেন না, ব্যালটে ক্রস এঁকে দিন : জুমা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ডাকসু প্রার্থী ফাতিমা তাসনীম জুমা। ছবি: সংগৃহীত
ডাকসু প্রার্থী ফাতিমা তাসনীম জুমা। ছবি: সংগৃহীত

ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ডাকসু প্রার্থী ফাতিমা তাসনীম জুমা বলেছেন, ‘যারা আমাকে ভালোবাসেন না, তারা দয়া করে প্রবল আক্রোশে ব্যালট পেপারে আমার নামের পাশে একটি ক্রস এঁকে দিন।’ 

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত সেই নেতা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ। তবে তিনি বিষয়টি অস্বীকার করে এআই দিয়ে তার মন্তব্য সংশ্লিষ্ট এ স্ক্রিনশট বানানোর দাবি তুলেছেন।

এ ব্যাপারে ফাতিমা তাসনিম জুমা বলেন, আমার ব্যাপারে হাসান আল আরিফ নামে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। সেটা আজ প্রকাশের পর তা ডিলেট করে দেয়। মানসুরা আলম নামের ছাত্রদলের আরেক নারী নেত্রীও ভিন্ন মতের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, যেটা নিয়ে কারো কোনো ব্যবস্থা গ্রহণ দেখছি না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’