• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাদিক কায়েমের পক্ষ নিয়ে যা বললেন ইলিয়াস

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এই সাংবাদিক। শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ইলিয়াস লিখেছেন, ‘ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন! আমি কয়েক দিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম—সাদিক এবং আবিদ দুজনই আমার পছন্দের।

কিন্তু গেল কয়েক দিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছেন, তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা।’

ইলিয়াস আরো লেখেন, ‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ ও ভারত। কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে।

বাংলাদেশের কোনো মানুষ চায় না এ দেশ আবার পাকিস্তানের সঙ্গে এক হোক, সবাই বাংলাদেশি। এখন আর এ দেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস। এই আর্মস যারাই ব্যবহার করবে, তাদেরকেই আমরা ভারতীয় দালাল মনে করব। সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই।’

নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করে ইলিয়াস লেখেন, ‘৭১-এ আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম, এখনো ভারত-পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। ছাত্রদল প্রমাণ করেছে, তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী। অতএব, আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে।’

লেখেন, ‘পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন। ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন।’

পোস্টের সর্বশেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে ইলিয়াস লেখেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত-পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায়, আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকব, ইনশাআল্লাহ। অতএব, সাবধান! বিরোধিতার অনেক জিনিস আছে, কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা দু-তিনজনই ধস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুই-চার হাজার খলিল বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াস হোসাইন, পিনাকী কিংবা কনক সরওয়ারকে কাউন্টার দেওয়া যাবে না। আজকের পোস্টের ফলাফল ৯ তারিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’