• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বুলবুলকে হুমকির অভিযোগ, মুখ খুললেন তামিম

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল-তামিম ইকবাল-ছবি সংগৃহীত
সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল-তামিম ইকবাল-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের আভাস মিলছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মধ্যে। এর মধ্যেই অজ্ঞাত এক ফোনে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাকে ফোনে বলা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও বন্দুকধারী চেয়ে বিসিবির প্রধান নির্বাহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও সেখানে হুমকির প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে সম্প্রতি টেলিভিশনের এক টকশোতে প্রতিক্রিয়া জানান তামিম ইকবাল। তিনি বলেন, “আমি ক্রিকেটার, সন্ত্রাসী না। যদি সত্যিই এমন কল এসে থাকে, সেটা খুবই দুঃখজনক। বুলবুল ভাইয়ের উচিত বিষয়টি স্পষ্টভাবে বলা এবং নম্বর প্রকাশ করা। দেশে যথেষ্ট ইন্টেলিজেন্স আছে, সহজেই খুঁজে বের করা সম্ভব।”

তামিম আরও যোগ করেন, “যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে তবে জিডি করার অপশন আছে। আর না হয়ে থাকলে সেটাও পরিষ্কার করা দরকার। মাঝামাঝি রাখলে বিভ্রান্তি তৈরি হয়।”

এর আগে অবশ্য বুলবুল ওই ফোনকলকে সরাসরি ‘হুমকি’ বলেননি। তিনি জানান, কলকারী শুধু নির্বাচনে না আসার পরামর্শ দেন। তবে বিষয়টি তাকে আতঙ্কিত করেছে।

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন তামিম, পাশাপাশি সাবেক সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজন পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল