• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিসিবির দায়িত্ব নিচ্ছেন সাইমন টোফেল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেল-ছবি সংগৃহীত
বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেল-ছবি সংগৃহীত

আইসিসির পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে এবং অফিসিয়ালদের পেশাদারিত্ব উন্নত করতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার বিসিবিতে যুক্ত হচ্ছেন।

প্রথমে শোনা গিয়েছিল তিন বছরের চুক্তি হতে পারে। তবে বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, আপাতত দুই বছরের জন্য কাজ করবেন টোফেল। আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

ঢাকায় পৌঁছানোর পরদিন বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনায় বসবেন টোফেল। তখনই জানা যাবে কতজন সহকারী নিয়ে তিনি কাজ করবেন এবং কবে থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবেন।

টোফেল ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে এবং ২০০০ সালে টেস্টে অভিষেক ঘটে তার। দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে তিনি আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন।

২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এলিট প্যানেলে থেকে টোফেল পরিচালনা করেছেন ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। আইসিসির বড় টুর্নামেন্ট ও মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের মতো ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল