• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতায় দেশ নির্বাচনমুখী হয়নি : মান্না

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
কথা বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
কথা বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের ১৩ মাস পার হলেও জুলাই সনদ প্রণয়নে ব্যর্থতার কারণে দেশ এখনও নির্বাচনমুখী হতে পারেনি। তিনি বলেন, “দেশের মানুষ প্রভাবমুক্ত ও মানসম্মত নির্বাচন চায়, অথচ ভোটকে ঘিরে হতাশা বিরাজ করছে।”

রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণশক্তি আয়োজিত ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না এ কথা বলেন।

তিনি বলেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গেছে, বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি নিয়ে। সরকার নয়, সব রাজনৈতিক দলকেই স্পষ্টভাবে বলতে হবে তারা নির্বাচন চায়। জুলাই অভ্যুত্থান থেকে অর্জিত সাফল্য ব্যর্থতায় পরিণত হতে দেওয়া যাবে না।”

মান্না সতর্ক করে বলেন, “অস্থির হয়ে কিছু করতে গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারে। যদি কিছু দল বলে ‘জুলাই সনদ ছাড়া ভোট হবে না’ এবং অন্যরা থাকে ভিন্নমত, তাহলে সরকার কোথায় পাবেন? ওয়ান-ইলেভেন হবে কি-না আমি বলতে পারি না। তাই সবার মাথা ঠান্ডা রাখা জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক