• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ডাকসু নির্বাচন

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য ভোট গণনা প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া, ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
এদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয় ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
 
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।
 
এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে