• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নাকের পাশে কালো দাগ দূর করা ঘরোয়া উপায়

  লাইফস্টাইল
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাকের দুই পাশে দাগ হয়ে থাকে দীর্ঘদিন ধরে চশমা পরার কারণে। একসময় দাগ এতো গাঢ় হয়ে যায় যে, মেকআপ-কনসিলারে দিয়েও ঢাকা যায় না। দেখতে ভাল লাগে না।

গাঢ় হওয়ার আগে নাকের দুই পাশের যত্ন নিন। এক্ষেত্রে ঘরোয়া উপাদান সঠিকভাবে ব্যবহার করতে পারলে দাগ সহজেই দূর হবে।

আসুন জেনে নেওয়া যাক কী কী উপাদান ব্যবহারে দাগ দূর হবে-

শসার রস: নাকের দু’পাশে শসার রস লাগাতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং কালচে ছোপ হালকা করতে সাহায্য করবে। এছাড়া চোখের নিচে ফোলাভাব দূর করতেও শসার রস উপকারী।

আলুর রস: ত্বকের যেকোনো ধরনের কালচে দাগ দূর করতে আলুর রস বেশ উপকারী। আলু থেকে রস বের করে নাকের দুই পাশে লাগিয়ে নিন। দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস ব্যবহার করলে নাকের পাশের দাগ গায়েব হয়ে যাবে।

অ্যালোভেরা জেল: ত্বকের যেকোনো সমস্যা সমাধানে অ্যালোভেরা ব্যবহার করা যায়। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে দাগে ব্যবহার করুন। এতে দাগ দূর হয়ে যাবে। ত্বকও ভালো থাকবে।

লেবুর রস: একটি লেবু অর্ধেক করে কেটে নিয়ে কালচে দাগের উপর ১০ মিনিট ঘষে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে চার দিন ব্যবহার করলে দাগ উঠে যাবে।

 কাঠবাদামের তেল: প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা কাঠবাদামের তেল নাকের দুইপাশে লাগিয়ে নিন। চাইলে হালকা মালিশও করতে পারেন। এই তেল ব্যবহার করলে নাকের দুই পাশের কালচে দাগ কমে যাবে।

 কমলার খোসা: রূপচর্চায় কমলালেবুর খোসার ব্যবহার বেশ পুরনো টেকনিক। কমলার খোসা ভালো করে শুকিয়ে গুঁড়া করে নিন। ১ চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ২চা চামচ দুধ মিশিয়ে নাকের দাগের ওপর লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।

মধুর ব্যবহার: দাগ, ছোপ তোলার ক্ষেত্রে মধু বেশ ভালো কাজ করে। লেবুর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে নাকের উপর চশমার কালো দাগের প্রলেপ দূর হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?