• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কাতারে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানালেন তারেক রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আন্তর্জাতিক মহল অবিলম্বে সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং আন্তর্জাতিক নীতিমালা ও আদর্শ লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনুন।

তারেক রহমান আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি দেওয়া এবং মানবতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়াসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারে ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে আঘাত হানার খবর জানা গেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এবং এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও জানিয়েছেন, কাতার সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চালাচ্ছে এবং নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

ভিওডি বাংলা/জা
  
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক