• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

লেখার আগে ভাবা দরকার ছিল মেয়েগুলোর কী হবে

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
শেয়ার করুন 0
সাফা কবির-ছবি সংগৃহীত
সাফা কবির-ছবি সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়ায়। তার সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও নাম উঠে আসে। অভিযোগ অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করতেন। বিষয়টি নিয়ে সাফা দীর্ঘ সময় মুখ খুলেননি।

ঘটনার আট মাস পর সম্প্রতি এক পডকাস্টে প্রথমবার মাদককাণ্ড নিয়ে কথা বলেন সাফা। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হলে তার ব্যক্তিগত ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ে।

সাফা কবির বলেন, “নিউজটি দেখার পর আমি পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, এটা কী হচ্ছে। এরপর আর কোনো আপডেটও পাওয়া যায়নি। কিন্তু এমন খবর প্রকাশের ফলে আমার ক্ষতি হয়ে গেল। মিডিয়ায় যখন তিন–চারজন মেয়ের সম্পর্কে নিউজ করল, তারা একবারও ভাবলো না-এই মেয়েদের জীবন কী হবে।”

তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়া ও সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া ঠিক নয়। “আমরা হঠাৎ অনেক কিছু করি, কিন্তু ভাবি না, এর প্রভাব মানুষের জীবন বা সমাজে কী হবে।”

সংবাদ প্রকাশের পর তার একের পর এক কাজও বাতিল হয়ে যায়। সাফা জানালেন, “বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, এটা শুধু একটি নিউজ; এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

সাফার মতে, এই ধরনের খবর শুধু শিল্পীদের নয়, তাদের পরিবারকেও আঘাত করে। “আমাদের পরিবার আছে, কাজের জীবন আছে। কি কেউ ভাবে? এমন খবর মা-বাবাদের মনে ধারণা দেয়, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত নয়। যেকোনো কাজ করার আগে দু’বার ভাবা দরকার।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান