• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচিত হলে শিক্ষা-স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে : আমিনুল হক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি: সংগৃহীত
ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩ নং ওয়ার্ড ডি ব্লক এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

উন্নয়ন ও সামাজিক প্রতিশ্রুতি উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বল্প আয়ের মানুষরা যেন কম খরচে সামাজিক অনুষ্ঠান করতে পারেন সেজন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, খেলাধুলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলা হবে।

সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জবাবে আমিনুল হক আশ্বাস দেন, ঢাকা-১৬ আসনের ফুটপাত দখলমুক্ত করা হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে। এছাড়া মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমিনুল হক প্রতিশ্রুতি দেন -মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ নেওয়া হবে, পানির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করা হবে।

তিনি বলেন, আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এজন্য প্রতিদিনই আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করছি। সুস্থ জাতি ও মানবিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি মাহাফুজ হুসাইন খান সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক