• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাজাকারের রাজনৈতিক সংজ্ঞা জানালেন উপদেষ্টা ফারুকী

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পি.এম.
শেয়ার করুন 0
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংগৃহীত ছবি
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংগৃহীত ছবি

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, রাজাকার হলো সেইসব ব্যক্তি, যারা নিজের দেশ ও মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফারুকী লিখেছেন, রাজাকারের আক্ষরিক অর্থ ছাড়াও রাজনৈতিক অর্থ রয়েছে। রাজনৈতিক অর্থ হলো—যারা দেশের স্বার্থবিরোধীভাবে অন্যের হয়ে কাজ করে। তিনি প্রশ্ন রাখেন, “এই সময়ে কাদের রাজাকার মনে হয়? জ্বি, যাদের ভাবছেন তারাই।”

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী দল কীভাবে আজ দেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠলো, সেটা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা বিরোধী শক্তি মানে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দেয়।

ফারুকীর দাবি, গত ১৬ বছরের মতো পরাধীন বাংলাদেশ এর আগে আর কখনো ছিল না। ফলে জনগণ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করছে। তাঁর মতে, রাজাকার কার্ডের পুরনো ব্যবহার খারিজ হয়ে গেছে, যা গত ১৪ জুলাই সেটেলড হয়েছে।

তিনি আরও বলেন, “২০২৪ সালের খুনিকে কেউ বাঁচাতে আসবে না। ৪৭-এর নায়ক ৭১-এ ভিলেন হয়েছে, আবার ৭১-এর নায়ক ২০২৪-এ ভিলেন হয়ে যেতে পারে। কারণ সমসাময়িক বাস্তবতাই নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয়। তবে ৭১-এর ভূমিকা ৭১-এর মতোই থাকবে, কিন্তু সেই ইতিহাস দিয়ে বর্তমান ও অতীতের পাপ ঢেকে রাখা যাবে না। ৭১-এর শহীদেরা ২০২৪-এর খুনিকে বাঁচাতে আসবে না।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’