• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুই প্রধান মহাসড়ক অবরোধ করেছেন সুতা কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু হলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা অভিযোগ করেছেন, শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানার চীনা মালিক কয়েক মাস ধরে দেশে নেই। তাদের অনুপস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বেতন পাননি শ্রমিকরা। বারবার দাবি জানানো হলেও কোন সমাধান হয়নি।

একজন নারী শ্রমিক বলেন, “আমাদের আর কোনো দাবি নেই, শুধু বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।” শ্রমিক সুরুজ মিয়া বলেন, “ঘর ভাড়া দিতে পারছি না, মালিক যদি বের করে দেয়, তাহলে স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।”

শ্রমিক আন্দোলনের কারণে ব্যস্ততম দুই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু