• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিশ্ব মঞ্চে সাউথ পয়েন্টের ক্ষুদে দাবাড়ুরা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণ দাবাড়ুদের সর্ববৃহৎ আসর, ওয়ার্ল্ড ক্যাডেট দাবা প্রতিযোগিতা। ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, আয়োজক বিশ্ব দাবা সংস্থা ফিদে।

বাংলাদেশের হয়ে অংশ নেবে মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের তিন ক্ষুদে চ্যাম্পিয়ন-অনূর্ধ্ব-৮ জাতীয় যুব চ্যাম্পিয়ন আজান মাহমুদ, অনূর্ধ্ব-১২ জাতীয় চ্যাম্পিয়ন সাফায়াত কিবরিয়া আজান এবং অনূর্ধ্ব-১২ (বালিকা) জাতীয় চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা। জাতীয় পর্যায়ের এই সাফল্যই তাদের বিশ্ব মঞ্চে তুলে ধরবে।

স্কুলের অধ্যক্ষ মো. শামসুল আলম, পিএসসি (অব.) বলেন, “আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পতাকা উড়ানো গর্বের। শিক্ষার্থীরা সফল হলে বাংলাদেশ সুনাম অর্জন করবে। স্কুল সবসময় তাদের পাশে থাকবে।”

সাউথ পয়েন্টের এই ক্ষুদে প্রতিভারা দেশের দাবা ঐতিহ্যে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল