• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এশিয়া কাপে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের চলতি আসরে মিশন শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি টাইগাররা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। 

হংকং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়। আসরের উদ্বোধী ম্যাচে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অলআউট করে ৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানরা। 

অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। হংকং আইসিসির সহযোগী সদস্য দল। তারা এখনো টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়নি। অথচ বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ খেলছে।

তাছাড়া বাংলাদেশ এশিয়া কাপের দুইবারের রানার্সআপ দল। সব কিছু বিবেচনায় হংকংয়ের চেয়ে বাংলাদেশ যোজন যোজন ব্যবধানে এগিয়ে। কিন্তু একটা ভয়ের জায়গাও আছে।

এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের স্মৃতি সামনে রেখে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে হংকং।  

আর বাংলাদেশ চাইবে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল