• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

লিগ কমিটির জরুরি সভায় ঘরোয়া ফুটবলের সূচি পরিবর্তন

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
বাফুফে । সংগৃহীত ছবি
বাফুফে । সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষ হওয়ার পর এবার জামালদের ঘরোয়া মৌসুমের সূচি শুরু হতে যাচ্ছে। ২০২৫-২৬ মৌসুমের চ্যালেঞ্জ কাপ ম্যাচটি বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর, তবে আজ (১১ সেপ্টেম্বর) বিকালে লিগ কমিটির জরুরি সভায় তা চার দিন পিছিয়ে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

শুরুতে চ্যালেঞ্জ কাপ ১২ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল। পরে জাতীয় দল ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ফিরবে এমন কারণে আগেই তা ১৫ সেপ্টেম্বর স্থির করা হয়। তবে লিগ কমিটির সাম্প্রতিক আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ১২ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে না ফিরেন ফুটবলাররা, তবে সূচি পরিবর্তন হবে।

আজকের সভায় বলা হয়েছে, কাঠমান্ডু থেকে আসা ফুটবলাররা মানসিক চাপের মধ্যে সময় কাটিয়েছে। মানসিক ট্রমা কাটিয়ে দুই দিনের মধ্যে ফুটবলে ফেরা অনেকের জন্য কঠিন। কাঠমান্ডু থেকে আসা ২৩ জন ফুটবলারের মধ্যে ১০ জনই বসুন্ধরা কিংসের। নতুন আর্জেন্টাইন কোচের অধীনে প্রস্তুতির সময় দিতে চ্যালেঞ্জ কাপ খেলা চার দিন পেছানো হয়েছে। খেলা পিছিয়ে যাওয়ায় ক্লাবগুলোর ব্যয়ও বাড়ছে, যা কিছু ক্লাবের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রিমিয়ার ফুটবল লিগের সূচিও এক সপ্তাহ পিছিয়ে ২৬ সেপ্টেম্বর শুরু হবে। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে, তাই ২৬-২৭ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের বেশি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। তবে ফেডারেশন কাপের খেলা ৩০ সেপ্টেম্বর রাখার চেষ্টা চলছে।

চ্যালেঞ্জ কাপের ম্যাচ লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে। লিগ চ্যাম্পিয়ন হোম ভেন্যুতে খেলার সুবিধা পাবে। এবার মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা হতে পারে, তবে মাঠ প্রস্তুতি ও প্রশাসনের অনুমতির কারণে এখনও পুরোপুরি নিশ্চিত নয়। প্রয়োজনে ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে হতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল