• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী কারিশমা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। চার্চগেটগামী ট্রেনে ওঠার পর হঠাৎ চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ ও ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো জনপ্রিয় ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

কারিশমা নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন,

“শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়ে সমস্যায় পড়ি। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই গতি বেড়ে যায়। তখন দেখি আমার বন্ধুরা ট্রেনে উঠতে পারেনি। আতঙ্কে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে।”

অভিনেত্রী জানান, তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তিনি আরও লেখেন, “আমার পিঠে প্রচণ্ড ব্যথা, মাথায় ফোলা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা এমআরআই করার পরামর্শ দিয়েছেন এবং মাথার আঘাত গুরুতর কি না তা পর্যবেক্ষণের জন্য একদিন হাসপাতালে থাকতে হবে।”

দুর্ঘটনার পর থেকে প্রচণ্ড যন্ত্রণায় ভুগলেও ভক্তদের উদ্দেশে কারিশমা বলেন, “আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান