• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন : ডা. জাহিদ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু ও জাকসু) নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ডা. জাহিদ বলেন, “জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এমনকি শিক্ষক পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। দেশের মানুষ আগের মতো এবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “২০০৯ সালে মানুষ ভোট দিতে পারেনি, ২০১৪-তে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪-এ হয়েছে ভুয়া নির্বাচন। তাই সংশ্লিষ্টদের উচিত হবে এমন কোনো নির্বাচন না করা, যা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও দ্বিধা তৈরি হয়।”

ডাকসু নির্বাচনে সাংবাদিক তরিকুল ইসলাম ও জাকসুতে দায়িত্ব পালনকালে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির এই নেতা।

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিভক্তি নয়, গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের নিরপেক্ষ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ালে, সেটি গ্রহণযোগ্য নয়।”

সংবিধান ও সংস্কারের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “জনগণই সিদ্ধান্ত নেবে ভবিষ্যতের সংবিধান কেমন হবে। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংস্কার হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক