• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অন্তর্বর্তী সরকার এখন কুসংস্কারের পথে এগোচ্ছে : গয়েশ্বর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘জুলাই আন্দোলনের সব স্টেকহোল্ডাররা ব্যক্তি স্বার্থে এক সুরে কথা বলতে পারছে না। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।’
নব্বই দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তী সরকার এখনো কেন নির্বাচনের আয়োজন করতে পারছে না, জানতে চান বিএনপির এই নেতা।
 
তিনি বলেন, ফ্যাসিবাদ আর মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে ।

বিএনপির এই নেতা বলেন, মৌলবাদীরা বেহেস্তের টিকেট বিক্রি করছে। তাদের সঙ্গে থাকলে আপনি বেহেস্তে যাবেন, না থাকলে দোজখে যাবেন। অথচ নিজেরা বেহেস্তে যাবে কিনা- সেটা তারা জানে না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক