• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে নীলার তীব্র বার্তা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
শেয়ার করুন 0
আলোচিত নারী নেতা ও অভিনেত্রী নীলা ইসরাফিল -ছবি সংগৃহীত
আলোচিত নারী নেতা ও অভিনেত্রী নীলা ইসরাফিল -ছবি সংগৃহীত

আলোচিত নারী নেতা ও অভিনেত্রী নীলা ইসরাফিল জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন। বার্তায় তিনি জামায়াতের রাজনীতিকে “গালি ও অপমানের রাজনীতি” হিসেবে উল্লেখ করেছেন।

নিজের পোস্টে নীলা বলেন, “আপনাদের জামায়াত ইসলামী মুখে ইসলামি আদর্শের কথা বলে, অথচ কাজে দেখায় কেবল গালি আর অপমানের রাজনীতি। সাধারণ মানুষ যখন অন্য কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করে, সেখানে যুক্তিসম্পন্ন উত্তর আসে; কিন্তু জামায়াতকে নিয়ে প্রশ্ন তুললে আমাদের ওপর ঝরে পড়ে কদর্য ভাষা ও হুমকি। ইসলাম কি আপনাদের এই গালি-গালাজের শিক্ষা দিয়েছে, নাকি ইসলামকে আড়াল করে নোংরা রাজনীতি চালাচ্ছেন?”

তিনি আরও লিখেছেন, “আমি এই গালির রাজনীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে চুপ করানোর চেষ্টা যত বেশি করবেন, ততই প্রমাণ হবে যে আপনার আসল শক্তি ইসলাম নয়, বরং গালির রাজনীতি।”

নীলার পোস্টকে সমর্থন জানিয়ে অনুরাগীরা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আপনার সঙ্গে আমি একমত। ইসলামের লোকের মুখে ভাষা হবে সাবলীল।” আরেকজন লিখেছেন, “জামায়াতের বিরুদ্ধে বললেই পিনাকি ইলিয়াস ভিডিও বানাবে। এদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বাধিক পদক্ষেপ নেওয়া উচিত।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’