• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

   ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পি.এম.
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারা অনুযায়ী তারা নিয়মিত অবসরজনিত সুবিধা পাবেন।

যেসব পুলিশ পরিদর্শক অবসরে গেছেন—

  • এপিবিএনের কেএম আজিজুল ইসলাম
  • সিআইডির মো. আবদুর রশিদ
  • ডিএমপি ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর
  • সারদা পুলিশের আকবর আলী খান
  • গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ
  • এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি
  • ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান
  • কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান
  • ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
ভুয়া তথ্য আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে