• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের আন্দোলন শেষে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করার পর যান চলাচল আবার শুরু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান নেন। 

এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন। তাদের মূল দাবি হলো-

১. ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানের জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলনের যৌক্তিক ছয় দফা দাবি ও সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন কার্যকর করা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম জানান, শিক্ষকরাও আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ চারটি প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় আটক ১
ঢাকায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় আটক ১
‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির
‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির