• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পি.এম.
ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আবার মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে অধ্যাদেশ জারির সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৭ সালের পর যারা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন তারা সমস্যার সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা।

এছাড়া, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ঢাকায় ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অনুমোদন
সাত সরকারি কলেজ একীভূত: ঢাকায় ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অনুমোদন
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি