• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের হামলায়ও ভয় পায় না নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এ.এম.
নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন -ছবি সংগৃহীত

নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকলেও তিনি বা তার দল এতে ভয় পান না।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও উপদেষ্টাদের ওপর হামলার চেষ্টা করেছে। বাংলাদেশেও আমরা তাদের লক্ষ্যবস্তুতে থাকি। তবে এতে আমাদের কোনো ভয় নেই।”

আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশে। মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’: টিপু
নয়াপল্টনের স্মৃতিঘেরা বিদায়: ‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’: টিপু
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি
জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি