• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী রোববার সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সংলাপের প্রথম ধাপে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। ইসির সম্মতির পর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সংলাপ আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, সংলাপের প্রথম পর্যায়ে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সময়সূচি পূজা ও ছুটির দিন বিবেচনায় ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

ইসি সূত্র জানায়, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ চিঠি পাঠানো হবে। শুরুতে সুশীল সমাজ, নারী নেত্রী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি জানান, চলতি মাসের শেষের দিকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসার রোডম্যাপ রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচিত হলে পুরান ঢাকার চেহারা বদলে দেব: ডিএসসিসি প্রশাসক
নির্বাচিত হলে পুরান ঢাকার চেহারা বদলে দেব: ডিএসসিসি প্রশাসক
ঘরমুখো মানুষের ঢল, সময়মতো ট্রেন ছাড়ছে কমলাপুরে
ঘরমুখো মানুষের ঢল, সময়মতো ট্রেন ছাড়ছে কমলাপুরে
গাবতলী-কল্যাণপুরে বাড়তি ভাড়া ও যানজটের চাপ
ঈদে ঘরমুখো মানুষের ভিড়: গাবতলী-কল্যাণপুরে বাড়তি ভাড়া ও যানজটের চাপ