• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হবে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদোৎসব।

সকালে সারাদেশের বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এর পরপরই হবে দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জন। স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা দোলায় চড়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান। ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের অসুরিক প্রবৃত্তি-কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে নারীদের সিঁদুর খেলা। দেবীর চরণে সিঁদুর নিবেদন করে তাঁরা একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করবেন। শাস্ত্রমতে, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজেদের সিঁথিতে ধারণ করেন। পান ও মিষ্টি নিবেদন শেষে সিঁদুর খেলা সম্পন্ন হয় এবং ভক্তরা শেষবারের মতো দেবীর আরাধনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ সবার নেক আমল কবুল করুন
সৌদি বাদশাহ: আল্লাহ সবার নেক আমল কবুল করুন
রমজানকে স্বাগত জানানোর ৫ উপায়
রমজানকে স্বাগত জানানোর ৫ উপায়
সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা
সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা