• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। 

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা।

সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চৈঃস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষানটেকে নাগরিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভাষানটেকে নাগরিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম
আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের