• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

জাতিসংঘের বিশেষ দূত:

ছোট নৌকা পারলে, নৌবাহিনী কেন পারল না?

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পি.এম.
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ-ছবি সংগৃহীত

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের নৌ-অবরোধ এবং বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সারাবিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা যখন ছোট ও স্বল্প সম্পদের কয়েক ডজন নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছেন এবং ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হচ্ছেন, তখন শক্তিশালী নৌবাহিনীসমৃদ্ধ রাষ্ট্রগুলো কেন একই কাজ করতে পারছে না, সে প্রশ্নই তুলেছেন আলবানিজ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, যখন ‘বিশ্বের সাধারণ নাগরিকরা’ ছোট ও সীমিত সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, তখন বিভিন্ন দেশের সুসজ্জিত ও শক্তিশালী নৌবাহিনী কেন সহজেই ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না, সেটিই এখন বড় প্রশ্ন।
 
তিনি আরও লেখেন, রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না। গাজামুখী সহায়তা বহরের (ফ্লোটিলা) নিরাপদ যাত্রা কামনা করে তিনি বলেন, চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা করো। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক।
 
প্রসঙ্গত, বুধবার গাজা উপকূল থেকে কিছু দূরে ১৩টি নৌকা বা ফ্লোটিলা আটক করে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, গাজা উপকূল থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরেই ওই নৌকাগুলোকে আটক করা হয়। আটক করার পর নৌকাগুলোর লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় এবং সেখানকার মানবাধিকার কর্মীদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের আগে ভারত থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
ভোটের আগে ভারত থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প