• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ১১:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের হামলায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বাসটি জব্দ করা হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসের চালক জানান, সেনপাড়ায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারায় বাস থামাতে বলেন। থামানোর পর দুর্বৃত্তরা চালক ও সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরাও বাস ছেড়ে বেরিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে বাস কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সম্প্রতি নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের মারধর করেছিল। শুক্রবারের ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা দাবি করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় একটি কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
উত্তরায় একটি কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১