• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের জবাবে যা বলল নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পি.এম.
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ।ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর করা মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (০৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল অভিযোগ প্রত্যাখ্যান করে এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখিয়ে আসছে।’

তিনি বলেন, ‘তাদের জন্য এখন যথোপযুক্ত হবে আত্মসমালোচনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা।’

গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে গত রোববার খাগড়াছড়িতে গুলিতে তিনজন নিহত হন। ১৩ সেনাসদস্য, ৩ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ২০ জন।

সহিংসতার ঘটনার পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত