• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ১১:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ রোববার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

 আজ রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করবে। 

ছয়টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে ঐকমত্য হলেও অনেক মৌলিক বিষয়ে মতভিন্নতা রয়েছে।

সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি। তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত-এনসিপিসহ অন্য দলগুলো।

নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকারনারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার দেওয়া হবে। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ মন্তব্য করেছেন, জুলাই সনদ সংকটের সমস্যা রাজনৈতিক দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমাধান করা উচিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশমন্ত্রীর
চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশমন্ত্রীর
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী