• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর নিয়ে জনগণের রায় আমরা গ্রহণ করব: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই চার্টারের ভিত্তিতে গণভোট করতে হবে, এবং সেখানে পিআরের বিষয়টিও রাখতে হবে। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।

শুক্রবার (১০ অক্টোবর) জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গণমিছিল করে জামায়াতে ইসলামী। সেখানে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করবো।

তিনি বলেন, পিআর জনগণ বোঝে না-এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে উল্লেখ করেন তিনি।

সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে তিনি আরও বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত