• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ১২:২১ পি.এম.
(এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর-ছবি ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেছেন, সম্প্রতি এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়টি তাকে অসন্তুষ্ট করেছে। তিনি আশা করেছিলেন, বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে, কিন্তু দল এখন গতানুগতিক রাজনৈতিক নীতি অনুসরণ করছে।

এনসিপির প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, দলটি যেন আন্দোলনে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে। শুধু কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের ও জেলা পর্যায়ের জনমতের পরামর্শকেন্দ্রিক কাজ করে।

ফিরোজ আলমগীর তাঁর পদত্যাগপত্রে আরও লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছি।

জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ওমর আলী জানান, তিনি জানেন প্রধান সমন্বয়ক পদত্যাগ করেছেন, তবে অভিযোগের বিষয়ে মন্তব্য করতে পারছেন না।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
গৌরারং ইউনিয়নে সংঘর্ষ সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
সোনাগাজী হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার