• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ যেসব কারণে আরও তীব্র হচ্ছে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন বন্ধ হওয়া কারখানা ছয় মাসের মধ্যে চালু ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৪ আসনের ফল পরিবর্তন করা হয়েছে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইসরায়েল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ রয়েছে: ডিএমপি

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: আইন উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৫ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পি.এম.
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি- ফাইল

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকারের এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা নেই। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ড. আসিফ নজরুল জানান, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের আইনের খসড়া কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। আশা করা হচ্ছে, এই সরকারের মেয়াদেই আইনটি পাস হবে। 

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আগে সরকার উপদেষ্টাদের নিয়ে হুমকি দিতো, এখন রাজনৈতিক দলগুলো দিচ্ছে, এটিই গণতন্ত্রের উত্তরণের লক্ষণ। রাজনৈতিক দলগুলোকেও এসব বিষয়ে সমালোচনা মেনে নিতে হবে।

আসিফ নজরুল বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলই নিষ্ঠার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। মতভেদ শুধু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তবে আশা করা হচ্ছে, শেষ পর্যন্ত সবাই জুলাই চার্টারে সই করবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী : পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী