• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বার্সেলোনাকে থামাবে কে?


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ১১:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
বার্সেলোনাকে থামাবে কে?

র্তমান বিশ্বের সবেচেয়ে সেরা ফুটবল ক্লাব কোনটি? ফুটবলের খোঁজ খবর রাখে এমন কাউকে এই প্রশ্ন করা হলে এক বাক্যে উত্তর আসবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এমনকি বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকও মানতে বাধ্য হবে বর্তমানে বার্সার ধারেকাছেও কোন ক্লাব নেই। জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় পুরোপুরি বদলে গেছে কাতালান ক্লাবটি। ফুটবল অঙ্গনে তাই এরইমধ্যে প্রশ্ন উঠে গেছে গোলের পর গোল করে যাওয়া এই বার্সেলোনাকে থামাবে কে?

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও তার দলের এই অসাধারণ ফর্ম অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৬ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাতটি ম্যাচ জয়ের ধারা বজায় রেখেছে বার্সা। এই সাতটি জয়ের প্রতিটিতেই অন্তত তিনটি করে গোল করেছে তারা যার মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি করে গোলও এসেছে।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এ মৌসুমে বার্সেলোনা ইতিমধ্যে ৫৫টি গোল করেছে, ম্যাচপ্রতি গড়ে যা ৩.৪ গোলের বেশি। ফ্লিক জানান, ফুটবলের প্রতি খেলোয়াড়দের ভালোবাসাই তাদের এই পারফরম্যান্সের চালিকাশক্তি।

‘পারফরম্যান্স চমৎকার,’ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেন ফ্লিক। ‘আমি দলের খেলা উপভোগ করছি। এই ফলাফলই বলছে তারা কতটা মনোযোগী। মাঠে পরিকল্পনা বাস্তবায়নের প্রতি তাদের প্রতিজ্ঞা দেখে ভালো লাগছে।’

বার্সেলোনা ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন বা ততোধিক গোল করেছে এবং ২০১৭ সালের পর প্রথমবারের মতো সব প্রতিযোগিতায় টানা সাতটি ম্যাচে তিন বা ততোধিক গোলের কৃতিত্ব অর্জন করেছে। রবার্ট লেভানডফস্কি ও রাফিনিয়া এই গোলবন্যায় সবচেয়ে বড় অবদান রেখেছেন। বুধবারের ম্যাচেও দুজনেই গোল করেন। লেভানডফস্কি জোড়া গোল করেন এবং এটি ছিল তার মৌসুমের ১৮ ও ১৯ নম্বর গোল, যা চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যাকে ৯৯-এ পৌঁছে দিয়েছে।

কৌতুক করে ফ্লিক বলেন, ‘আগে জানলে হয়তো আমি ওকে বদলাতাম না। তবে রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের কথাও ভাবতে হয়েছে।’

ডিফেন্ডার জুলেস কুন্ডেও ম্যাচে উজ্জ্বল ভূমিকা রেখেছেন, ডান দিক থেকে তিনটি গোলে সহায়তা করেছেন। ফ্লিক বলেন, ‘জুলেস পুরো দলের জন্য অনুকরণীয় উদাহরণ। অনেকেই এই মৌসুমে উন্নতি করেছে এবং জুলেস একজন প্রকৃত পেশাদার।’

তবে ম্যাচে সামান্য অস্বস্তি বয়ে এনেছে ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক পাউ কুবারসির মুখে আঘাত পাওয়া। ফ্লিক জানান, এটি গুরুতর নয়, কয়েকটি সেলাই লেগেছে মাত্র এবং তিনি সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন বলে আশাবাদী।

এই জয়ে নতুন চ্যাম্পিয়নস লিগ টেবিলে শীর্ষ আটে উঠে এসেছে বার্সেলোনা, আর তাদের জয়ের এই ধারার পেছনে রয়েছে ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসা ও প্রতিযোগিতার মানসিকতা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল