• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন বাংলাদেশে লুটপাট তন্ত্র চলবে না: আখতার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের প্রচলিত রাজনীতির সংকট, পেশী শক্তির অপব্যবহার, দুর্নীতিসহ সমাজের বিভিন্ন অনিয়মের চিত্র আপামর সাধারণ জনগণের কাছে তুলে ধরেন। পাশাপাশি দেশে নতুন সংবিধান কেন প্রয়োজন, চব্বিশ পরবর্তী সময় নয়া বন্দোবস্তের রুপরেখা ও জনগণের আকাঙ্খা বাস্তবায়নে করণীয় কাজগুলোও তুলে ধরেন।

শনিবার (১ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রংপুরের পীরগাছা উপজেলার রহমত চরে মতবিনিময় করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণকে শুধু উন্নয়নের গান শোনানো হতো। কিন্তু সেই উন্নয়নের নামে চলতো লুটপাট। প্রবাসীর ঘাম ঝরানো টাকা, মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা সব লুটপাট করে বিদেশে পাচার করতো। আর বিভিন্ন ইমারত বানাতো বিদেশীদের কাছ থেকে ধার করা টাকা দিয়ে। এই লুটপাট তন্ত্র নতুন বাংলাদেশে আর চলবে না। জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

এ সময় তিনি স্থানীয় জনগণের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে জানতে চান। স্থানীয় সমস্যা ও এর সমাধানের বিষয়েও আলোচনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস