• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ইশরাকের মনোনয়নপ্রাপ্তিতে নুসরাতের কৃতজ্ঞতা প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পি.এম.
ইশরাকের বাগদত্তা নুসরাত খান ও ইশরাক হোসেন। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

ইশরাকের মনোনয়নপ্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর বাগদত্তা নুসরাত খান। এক ফেসবুক পোস্টে নুসরাত খান লিখেছেন, আমি ঢাকা–৬ তথা বাংলাদেশের সব জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা ইশরাকের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন।

সর্বশক্তিমান আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা)-এর অশেষ রহমতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ। জনগণের অব্যাহত দোয়া ও সমর্থন নিয়ে তিনি দৃঢ়তা ও অঙ্গীকারের সঙ্গে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা) তাঁকে প্রজ্ঞা, দিকনির্দেশনা ও সাফল্য দান করুন, যেন তিনি জাতির সেবায় এই মহৎ যাত্রায় সফল হতে পারেন।

সম্প্রতি ইশরাক ও নুসরাতের বাগদান সম্পন্ন হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট