• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

১৫ নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী ঘোষণা করবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ০১:১৭ পি.এম.
নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সংবাদদাতাদের সঙ্গে কথা বলেন-ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। “বিএনপির চেয়ারপারসনসহ যাদের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে, তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি,” বলেন নাহিদ।

তিনি আরও বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেয়ার লক্ষ্য নিয়ে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার এবং জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার যথাযথভাবে পালন করতে পারেনি, ফলে এখনও নিহতের সংখ্যা বাড়ছে।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে এনসিপি প্রার্থী দেবেন না। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, “বেগম খালেদা জিয়ার সম্মানার্থে আমরা যে আসনগুলোতে প্রার্থী দেব না, সে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে। তবে অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি।”

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল