• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির রাজনীতিতে দখলদারিত্ব নেই: এ্যানি

নিজস্ব প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদের সুযোগ নেই, কর্তৃত্ববাদ নেই, দখলদারিত্ব ও প্রতিহিংসা নেই। বিএনপি সব ধর্মের প্রতি সম্মান দেখিয়ে রাজনীতি করছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙাখা ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষ্যে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে সকলকে একত্রিত করে নেতৃত্ব দিচ্ছেন। সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছেন।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যারা এ ভূখণ্ডে বসবাস করি তারা সবাই বাংলাদেশি। কেউ আমরা মুসলমান সম্প্রদায়, কেউবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, মারমা, চাকমা, মগ, সবাইতো আছি। এটি হলো একটা রংধনু। রংধনুর যেমন সাতটি রং, তেমনি বিএনপির রাজনীতির মধ্যেও ওই রংধনুটি আছে। বিএনপিতে সব ধর্মের মানুষের সম্মানের জায়গা রয়েছে। এটিই ছিলো প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শন।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই রাজনৈতিক দর্শন নিয়েই আমরা গ্রামে-গঞ্জে কথা বলি। খুব সহজ ও স্বাভাবিক রাজনীতি। বিএনপির রাজনীতি কোনো কঠিন বিষয় নয়। বিএনপির রাজনীতিতে হানাহানি নেই, মারামারি নাই, লুটপাট নাই, ফ্যাসিবাদী কোনো শাসন নাই। ফ্যাসিস্ট ভূমিকায় অবতীর্ণ হওয়ারও কোনো সুযোগ নেই। স্বৈরাচারী মনোভাবের কোনো লক্ষণ নাই, কর্তৃত্ববাদী, হুমকি-ধমকি, মোড়লগিরি বিএনপির রাজনীতিতে নাই।’ 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আওয়ামী লীগকে প্রশ্ন রেখে বলেন, ‘দলের নেত্রী পালিয়ে যেতে হবে কেন? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাদের একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল দীর্ঘদিনের । তাহলে পালিয়ে গেলো কেন? কারণ দেশে থাকার মতো কোনো অবস্থা তারা রাখেনি। দেশের গণশত্রু –জনশত্রু, মুসলমানদের শত্রু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বপরি সবার শত্রুতে পরিণত হয়েছে।’

এ্যানি দলীয় নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত পায়দা নিতে চায়, অপকর্ম করার চেষ্টা করে, তাকে বিএনপিতে রাখার কোনো সুযোগ নেই। সে ব্যক্তি বিএনপি করারও কোনো সুযোগ থাকবে না।’

শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ডাক্তার রত্মদিপ পাল ও হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শিমুল সাহা প্রমুখ।

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
মির্জা আব্বাস সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক