• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার

প্রয়োজনে আঙুল বাকা করবো, ঘি আমাদের লাগবেই : তাহের

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পি.এম.
পল্টনে জামায়াতসহ আট দলের সংক্ষিপ্ত সমাবেশে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার যে চালাকি করছে তা তারা বুঝে ফেলেছে এবং গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পল্টনে জামায়াতসহ আট দলের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, ‘সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো; ঘি আমাদের লাগবেই।’ তিনি আরও বলেন, প্রয়োজনে দেশের বড় আন্দোলনে জীবন পর্যন্ত উৎসর্গ করা হবে এবং জুলাইয়ের চেতনা নস্যাৎ হতে দেওয়া হবে না। 

তাহের সমাবেশে দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং তফসিল ঘোষণার পরও গণভোট আয়োজনে আইনি বাধা নেই — সময়ক্ষেপণ করলে সরকারই বিপদে পড়বে। তিনি বললেন, “চাঁদাবাজি বন্ধ করে দিলে প্রতিদিন একটি করে গণভোট আয়োজন করা সম্ভব” এবং মূল সমস্যা না সমাধান হলে নতুন কর্মসূচি নেওয়া হবে। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং নির্বাচন শুরুর আগে গণভোট অনুষ্ঠিত হবে — না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে; তার আগে ৫ দফা দাবি মানতে বলেছে সংগঠনটি। তিনি বলেন, ১১ নভেম্বরের মহাসমাবেশের আগে দাবি নাস্তা নেওয়া হলে ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। 

এর আগে সকাল থেকেই পল্টন এলাকা ও রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ ও স্মারকলিপি জমার কর্মসূচি পালন করেন। সমাবেশে পুলিশি বাধার মুখে আংশিক মিছিল-সমাবেশেও দেখা যায় উত্তেজনা।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: আমিনুল হক
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: আমিনুল হক
পদ-পদবীর জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন: প্রতিমন্ত্রী ইশরাক
পদ-পদবীর জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন: প্রতিমন্ত্রী ইশরাক
জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টার অজানা রাজনৈতিক পরিচয়
জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টার অজানা রাজনৈতিক পরিচয়