• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণরাই দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।

জামায়াত আমির বলেন, যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে, তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। 

এ সময়, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে, সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত