• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির গণসংযোগে গুলি

সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযানের পর চান্দগাঁওয়ের আজীমপুর থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনই হত্যা মামলার আসামি।

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
রাজধানীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
পাবলিক প্লেস ও গণপরিবহন ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা