• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ষড়যন্ত্র করার ইতিহাস নেই : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির ষড়যন্ত্র করার ইতিহাস নেই, এমনকি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও ইতিহাস নেই।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে। তারা বলছে, একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। বরং সেই দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল।

তিনি বলেন, শান্ত, সভ্য ও ভদ্র দল হিসেবে বিএনপি বলেছিল, এই সরকারকে সহযোগিতা করবে এবং সেটাই করে যাচ্ছি। কিন্তু এই ভদ্রতাকে যদি দুর্বলতা ভেবে থাকেন, তাহলে বোকার সঙ্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।

সনদ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এটা নিয়ে লম্বা লম্বা কথা বলছে, আমরা এটা মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরে নষ্ট করার চেষ্টা করছেন। এসব অপকর্ম বাদ দিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিন। জাতিকে আর বিভ্রান্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত