• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ৩ নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান
গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান