• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন ও ময়মনসিংহ বিভাগে ৭২ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৭৮৫ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৭ হাজার ৩৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০৭ জনের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি