• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেন্টিলেশন সাপোর্টে বলিউডের বর্ষীয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পি.এম.
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সংগৃহীত ছবি

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ নভেম্বর) সকালে তার অবস্থার আরও অবনতি ঘটে। বয়সজনিত ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করেন।

ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অসংখ্য ভক্ত। সকাল থেকেই পরিবারের সদস্যদের হাসপাতালে যাতায়াত করতে দেখা গেছে। তবে এখনো অভিনেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে গত ৩ নভেম্বর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মেন্দ্রর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছিলেন, অভিনেতা ভালো আছেন এবং সে সময় তিনি ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছিলেন।

এর আগেও ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর সামনে এসেছে। তবে সেগুলোকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলে জানানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের অস্ত্রোপচার হয়। সে সময় অভিনেতা নিজেই ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “আমি একদম ভালো আছি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’