• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন প্রশাসক আরও ৫ সিটি করপোরেশনে মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের ১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-ফাইল ছবি

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকার কাজ শুরু করেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছে অন্তর্বর্তী সরকার, আর তা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, নতুন পে কমিশন গঠনে আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি প্রতিবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “গত ৮ বছরে পে-স্কেল নিয়ে কিছু হয়নি। তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেট এবং সামাজিক খাতের বিষয়ও বিবেচনায় রাখতে হবে।”

পরবর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে কি না-এ বিষয়ে তিনি বলেন, “পরবর্তী সরকার কেন দেবে না? এটা তো যৌক্তিক।”

রমজান সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে বলেও জানান তিনি।

নির্বাচনের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ক্রয় কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। ইউএনডিপিসহ বিভিন্ন মাধ্যমে কেনা হতে পারে এসব ক্যামেরা।

চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর আটকে থাকা পুরনো গাড়িগুলো স্ক্র্যাপ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এগুলো বাইরে ব্যবহারে পরিবেশ ঝুঁকি তৈরি করবে, তাই স্ক্র্যাপ করাই উত্তম।

অর্থ উপদেষ্টা আরও জানান, সংশোধিত বাজেটের আকার কমানো হবে, যাতে ব্যয়ের ভারসাম্য বজায় থাকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে মুরগি-ডিমের দাম বৃদ্ধি, সেমাই-চিনির বাজার তুঙ্গে
ঈদে মুরগি-ডিমের দাম বৃদ্ধি, সেমাই-চিনির বাজার তুঙ্গে
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
বাড়ল দেশের রিজার্ভ
বাড়ল দেশের রিজার্ভ