• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ১৫ নেতার পদের স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

যাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে :-

নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাধারণ সম্পাদক-মোঃ ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক-মোঃ কামাল উদ্দিন, দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ সাদেক আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক- মোসাঃ ফিরোজা বেগম (সোনা), হবিগঞ্জ জেলা বিএনপি'র সদস্য-মহিবুল ইসলাম শাহিন, ভোলা জেলাধীন তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক-মোঃ ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সদস্য-মোঃ বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক-মোঃ আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলাধীন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক-সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব-গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক-মোঃ কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপি'র সদস্য-মোঃ শহিদুল ইসলাম আজম, সুবর্ণচর উপজেলা বিএনপি'র সদস্য মোঃ জামাল উদ্দিন গাজী, কুমিল্লা দক্ষিণ জেলাধীন নাঙ্গলকোট উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মাজহারুল ইসলাম।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ মুজিবুল হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
মির্জা আব্বাস সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক