• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৮ দলের দাবি ৩ উপদেষ্টার অপসরণ:

গণভোট-নির্বাচন একই দিন গুরুত্বহীন : ড. তাহের

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পি.এম.
ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের -ছিব সংগৃহীত

আন্দোলনরত আট দল সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকে দেশে ‘হতাশা সৃষ্টিকারী’ হিসেবে দেখেছেন। তাদের অভিযোগ, সরকার সংস্কার কমিশনের সুপারিশ অগ্রাহ্য করে একপক্ষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশেষ করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণাটি সমালোচিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জাতি ভেবেছিল সরকার কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করবে, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে একটি দলের আপত্তি মেনে বড় ধরনের কম্প্রোমাইজ করা হয়েছে।”

সংস্কার কমিশন সব উপাদান একসাথে গণভোটে নেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু প্রধান উপদেষ্টা তা চার ভাগে ভাগ করেছেন। ড. তাহের বলেন, “এতে ভোটারদের জন্য বিষয়গুলো জটিল হবে এবং সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। এটি একটি রাজনৈতিক কৌশল।”

সবচেয়ে বেশি সমালোচনা এসেছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে। তিনি বলেন, “একদিনে হলে দলগুলো নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটে ভোট কম পড়বে এবং পরে জনগণ বলে দেবে-সংস্কার চাওয়ার কোনো আগ্রহ নেই। এটি আসল ফাঁদ।”

ড. তাহের অভিযোগ করেছেন, সরকার নিরপেক্ষ অবস্থানে নেই এবং প্রশাসনে নির্দিষ্ট দলের লোক বসানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, “কমপক্ষে তিনজন উপদেষ্টা অপসরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

ড. তাহের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অন্তত সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের কথা বলা হয়েছে, যা আট দলের দীর্ঘদিনের দাবি।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর
সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর
বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি
আতিকুর রহমান রুমন বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে