• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়েছে। দেশের বিভিন্ন ওয়েবসাইটেও একই সমস্যা দেখা গেছে। ক্লাউডফ্লেয়ার ডাউনের কারণে এমন সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনা বিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়- ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।

ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটে প্রভাব ফেলতে পারে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।

অন্যদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় আক্রান্ত হয়। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেন যেখানে উল্লেখ ছিল, ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন।

বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি
ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প
ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১০৮
ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১০৮