• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন কমিশনে যেসব দাবি জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কিমশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ড. মঈন খান বলেন, ‘প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়ম কানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি।’
 
তবে সব ধরনের নিয়ম কানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
 
জেলা প্রশাসককে জেলা সেবক নাম দিয়ে মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটানিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছি।’
 
ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।
 
তিনি বলেন, ‘কমিশন সরকারের প্রতি নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু